• সমগ্র বাংলা

বগুড়ার শেরপুরে ৮ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টা, যুবক গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ   বগুড়ার শেরপুরে আট বছরের এক শিশুকে বলাৎকারের চেষ্টার ঘটনায় সুমন মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের নওদাপাড়া এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে নওদাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। গ্রেপ্তার হওয়া সুমন মিয়া খানপুর ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮জানুয়ারি) রাতেই ভুক্তভোগী শিশুটির বাবা মো. আসলাম হোসেন বাদি হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত সুমন মিয়া পেশায় একজন চাতাল শ্রমিক। এই কারণে নওদাপাড়া এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করেন। আর ভুক্তভোগী শিশুটির পরিবারও পাশের বাসায় থাকেন। বৃহস্পতিবার দুপুর একটার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। এসময় টিভি দেখার কথা বলে ওই শিশুকে তার ঘরের ভেতরে নিয়ে যায়। সেইসঙ্গে ঘরে নিয়ে গিয়ে ওই শিশুটিকে বলাৎকারের চেষ্টা চালায় সুমন মিয়া। একপর্যায়ে শিশুটি চিৎকার করে ঘর থেকে বের হয়ে এসে ঘটনাটি তার মাকে জানায়। এরই ফাকে অভিযুক্ত সুমন দৌড়ে পালিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়েছে। পাশাপাশি অভিযান চালিয়ে মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরের পর গ্রেপ্তারকৃতকে বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo