• সমগ্র বাংলা

বগুড়া সেনানিবাসে ১ম সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস গলফ টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া মাঝিড়া সেনানিবাসে ১ম সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস গলফ টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বগুড়া গলফ ক্লাব মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্লাবের প্রেসিডেন্ট জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি। অনুষ্ঠানে প্রধান অতিথি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন বাংলাদেশের স্বাধীনতার রূপকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এছাড়াও তিনি এই টুর্নামেন্ট আয়োজনের জন্য সিটি ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

বগুড়া গলফ ক্লাব বিভিন্ন গলফ টুর্নামেন্টের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর সিটি ব্যাংক বড় পরিসরে ১ম বারের মত প্রতিযোগিতাটির আয়োজন করে। প্রতিযোগিতাটি গত ১৭ জানুয়ারি ২০২৪ হতে শুরু হয়ে আজ শুক্রবার শেষ হলো।

এই প্রতিযোগিতায় বগুড়া অঞ্চলসহ বিভিন্ন স্থান হতে ১২৩ জন গলফার অংশগ্রহণ করেন। সবার মাঝে গলফ খেলাটিকে আরও জনপ্রিয় করার উদ্দেশ্যে বগুড়া গলফ ক্লাবের বিভিন্ন প্রয়াস চলমান রয়েছে।

উক্ত অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এসএম মাশরুর আরেফিনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বগুড়া সেনানিবাসের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও ক্লাবের অসামরিক সদস্যবৃন্দ এবং অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ছুটি ছাড়াই ঢাকায় যাওয়ার অভিযোগ বেড়া পাউবোর ৫ কর্মকর্তা-কর...

পাবনা প্রতিনিধিঃ অফিস থেকে ছুটি না নিয়ে দপ্তর ফাঁকা রেখে ঢাক...

image

ফরিদপুরে অসুস্থতার কথা বলে আওয়ামী লীগ নেতার দল থেকে পদত্যাগ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ...

image

লালমনিহাটে শিশু হত্যা! উত্তেজিত জনতার অভিযুক্তর বাড়িতে অ...

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফলি...

image

মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসি...

গাজীপুর প্রতিনিধি : একটি ফ্রিজ কেনার সিদ্ধান্তই যেন বদলে দিল...

image

গোপালপুরে ৬০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ নারী আটক

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

  • company_logo