ছবিঃ সংগৃহীত
ঝিনাইদহ প্রতিনিধি: স্বর্ণ চোরাচালানীর টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে শামীম মন্ডল (৩৫) ও মন্টু মন্ডল (৪৭) নামের দু’জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় নিহত শামীমের বাবাও সামছুল মন্ডল (৬৫) গুলিতে আহত হয়। তাকে আহত অবস্থায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়েছে।এ ঘটনাটি ঘটেছে বুধবার(১৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সীমান্তবর্তী বাঘাডাঙ্গা গ্রামে। তবে ঘাতক তরিকুল ইসলাম ওরফে আকালেকে আটক করতে পারেনি পুলিশ।
নিহত শামীম বাগাডাঙ্গা গ্রামের সামছুল রহমানের ছেলে ও মন্টু মিয়া একই গ্রামের নয়ন মন্ডলের ছেলে। এলাকাবাসী জানান, বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে র্দীঘদিন ধরে শামীম,মন্টু,তরিকুলসহ ৫/৬ জন স্বর্ণের চোরাচালান করে আসছিলো। আর স্বর্ণ চোরাচালানীর টাকা ভাগাভাগি নিয়ে বেশ কয়েক দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো।এই বিরোধের জেরেই তাদের উপরে হামলা চালানো হয়েছে।
নিহত শামীমের চাচাতো ভাই কামরুজ্জামান জানান, তাদের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের কারনে বিকেলে ঘাতক একই গ্রামের টেনা মন্ডলের ছেলের তরিকুলের কাছে পাওনা টাকা চাইতে যায় শামীম ও মন্টু। তখন তরিকুল, শামীম ও মন্টুর মধ্যে টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তরিকুলের হাতে থাকা পিস্তল দিয়ে শামীম ও মন্টুকে গুলি করে পালিয়ে যায়।সংবাদ পয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনা স্থল এসে ২টি গুলির খোশা ও কয়েকটি তীরধনুক উদ্ধার করেছে।
নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম মৃধা জানান, তাদের মধ্যে চোরাচালানের টাকা পয়সা ভাগাভাগি নিয়ে বিরোধের কারনেই এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুর রহমান ঘটনার স্বত্যতা স্বীকার করে জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার নিহতদের লাশ ঝিনাইদহ মর্গে প্রেরণ করা হবে। তিনি আরো জানান, আসামী ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চলছে।
পাবনা প্রতিনিধিঃ অফিস থেকে ছুটি না নিয়ে দপ্তর ফাঁকা রেখে ঢাক...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফলি...
গাজীপুর প্রতিনিধি : একটি ফ্রিজ কেনার সিদ্ধান্তই যেন বদলে দিল...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

মন্তব্য (০)