• সমগ্র বাংলা

ভাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা  বি এম কুদরত এ খুদা এর সভাপতিত্বে ভাঙ্গা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।বুধবার সকালে ভাঙ্গা উপজেলার হল রুমে  বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজ  ও রাজনৈতিক প্রতিনিধিদের সাথে উপজেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত  কমিটির এ মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর- ৪ আসনের এমপি ও  যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য  মজিবুর রহমান চৌধুরী নিক্সন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের  চেয়ারম্যান মোঃ শাহাদৎ হোসেন,ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান,ভাইস চেয়ারম্যান মোঃ ইছাহাক মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান জনাব পারুলী আক্তার, সহকারী কমিশনার ভূমি  মেশকাতুল জান্নাত রাবেয়া।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মামুনুর রশীদ প্রমুখ। এছাড়া স্থানীয় বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ , বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় বক্তাগণ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভারে স্মরন করে বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখার বিকল্প নেই।

সেই লক্ষ্যে সমাজকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, ইভটিজিং মুক্ত, বাল্যবিবাহ মুক্ত, দূর্নীতিমুক্ত  রাখতে নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষক, সুধী সমাজসহ সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে যার যার অবস্থান থেকে এগিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখার আহবান জানান।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে শহীদের হৃদযন্ত্রের দুইটি ভালভ অকেজো প্রতিস্থাপনে ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া ...

image

‎চিঠি দিয়েও সাড়া পাননি জামায়াত আমিরের, সেই শিবিরকর্মীকে চ...

২

বগুড়া প্রতিনিধি : ‎চাকরির জন্য বহুবার গিয়েছেন জামায়...

image

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার সাতকানিয়া থানার এ...

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম ...

image

নড়াইলে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করলো মাদ...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে মা...

image

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, আহত ৩

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় সুফি...

  • company_logo