• সমগ্র বাংলা

টাঙ্গাইলে গভীর রাতে শীতার্তদের মাঝে মানবাধিকার কর্মীদের কম্বল বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ বাংলাদেশের বৃহৎ মানবাধিকার সংস্থা “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে রাতে ঘুরে ঘুরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন কার্যক্রম শুরু হয়েছে। মানবতার কল্যাণে অগ্রগামী সেচ্ছাসেবী এই সংস্থার নেতৃবৃন্দ ১৭ জানুয়ারি রাত থেকে এ কার্যক্রম শুরু করেন। টাঙ্গাইলে জেলা শহরের রেল স্টেশন, রাবনা বাইপাস, নতুন বাস স্ট্যান্ড, পুরাতন বাস স্ট্যান্ড, নিরালা মোড়, শান্তিকুঞ্জের মোড়'সহ  বিভিন্ন স্থানে রাতে ঘুরে ঘুরে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেন তারা।

প্রচন্ড শীতের রাতে জবুথবু হয়ে রাস্তার ধারে, ফুটপাতে ঘুমাতে হয় গৃহহীন মানুষদের। গভীর রাতে সবাই যখন গভীর ঘুমে, শীতার্ত মানুষদের গায়ে উষ্ণ কম্বল জড়িয়ে দিতেই এই আয়োজন। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. রাশেদ খান মেনন (রাসেল), সহ সভাপতি সেলিনা বেগম, সায়মা খন্দকার, সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, কার্যকরী সদস্য রহমাতুল্লাহ'সহ অন্যান্য মানবাধিকারকর্মীগণ। হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, প্রতি বছরই শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষের হাড় কাঁপানো কষ্ট।

আমরা আমাদের সাধ্যমত অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিচ্ছি কম্বল কম্বল ও শীত নিবারণের অন্যান্য কাপড়। মানুষের কল্যাণে, মানবাধিকার রক্ষায় কাজ করার লক্ষ্যে আমরা দেশের বৃহৎ মানবাধিকার সংস্থা “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি”র পতাকাতলে সমবেত হয়েছি।

এই মানবাধিকার সংস্থাটি সর্বস্তরে আইনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে, মানবাধিকার রক্ষায় নিবেদিত স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক এবং অলাভজনক মানবাধিকার বিষয়ক বৃহৎ প্রতিষ্ঠান। ছোট-বড়, ধনী-দরিদ্র, সাদা-কালো, উঁচু-নিচু, ধর্ম-বর্ণ-জাত যাই হোক না কেন, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। আসুন সবাই যারযার অবস্থান থেকে সাধ্যমত মানবাধিকার রক্ষায় কাজ করি।

প্রতিদিন অন্তত একটি হলেও ভালো কাজ করি। ভালো কাজের জন্য একে অপরকে উৎসায়িত করি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে ভালোলাগে। এই ভালোলাগা থেকেই আমাদের পথচলা। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সাধ্যমত আমরা এগিয়ে আসলে হাসি ফুটবে সকলের মুখে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo