• সমগ্র বাংলা

বালিয়াডাঙ্গী উপজেলায় খামারে ৭০০ হাঁসের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন জাহেরুল ইসলাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় খামারে ৭০০ হাঁসের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন জাহেরুল ইসলাম। ১৫ মিনিটের ব্যবধানে তার সব হাঁসের মৃত্যু হয়।মঙ্গলবার (১৬ জানুয়ারি) উপজেলার ভানোর ইউনিয়নের দিঘীরকোণ গ্রামে এ সব হাঁসের মৃত্যু হয়। এতে ২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জাহেরুল। খামারি জাহেরুল ইসলাম জানান, শীতের কারণে হাঁসগুলো সকালে একটু দেরিতে ছাড়া হয়। ঘটনার দিন সকাল সাড়ে ১১টায় হাঁসগুলোকে ছেড়ে দেয়া হয় মাঠে যাওয়ার জন্য। মাঠে পৌঁছানোর ১৫ মিনিটের মধ্যে তার ৭ শতাধিক হাঁস মারা যায়। পেছনে থাকা হাঁসগুলো কোনোমতে খামারে ফিরিয়ে আনেন।

নাহলে বাকি হাঁসগুলোও মারা যেত। তিনি আরও জানান, তার খামারে এক হাজারের বেশি হাঁস ছিল। এর মধ্যে ২৯০টি হাঁস ফেরত আনতে পেরেছেন। ওই খামারির প্রতিবেশী ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, তিনি হাঁসের মৃত্যুর খবর শুনে মাঠে যান। সেখানে প্রচুর মৃত হাঁস দেখতে পান। পরে জাহেরুল ইসলাম গুনে দেখেন ২৯০টি হাঁস বাঁচাতে পেরেছেন।

তার সাত শতের বেশি হাঁস মারা গেছে। শহিদুল খামারিকে মৃত হাঁসগুলো মাটিতে পুঁতে ফেলার পরামর্শ দেন। খামারি জাহেরুল ধারণা করছেন, কে বা কারা মাঠের মাঝখানে বিষযুক্ত ধান ছিটিয়ে রাখে। সেগুলো খাওয়ার পরে হাঁসগুলো মারা গেছে। যার মূল্য ২ লক্ষাধিক টাকা। গর্ত খুঁড়ে মৃত হাসগুলো পুতে ফেলা হয়েছে জানান জাহেরুল ইসলাম। 

৫ বছরের বেশি সময় ধরে নিজ বাড়িতে বাণিজ্যিকভাবে হাঁস পালন করছেন জাহেরুল ইসলাম। এ কাজে তাকে সহযোগিতা করছেন পরিবারের লোকজন। খামারে ১ হাজারের বেশি হাঁস ছিল। মাংস খাওয়ার উপযুক্ত হলেই তিনি এ সব হাঁস বিক্রি করে দেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় খামারি বড় ক্ষতির মধ্যে পড়লেন। তিনি আবেদন করলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে।

মন্তব্য (০)





image

দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়েই মাদক সারা দেশে ছড়ি...

গাজীপুর প্রতিনিধি: “দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয...

image

যমুনা ব্যাংক পিএলসি-এর উদ্যোগে পাবনায় মাসব্যাপী উদ্যোক্তা...

পাবনা প্রতিনিধিঃ যমুনা ব্যাংক পিএলসি-এর উদ্যোগে পাবনায় মাসব্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত প্রকৌশল ভবন উদ্বোধন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসল...

image

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে গোপালপুরে র‍্যালি ও আলোচনা সভা অ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: "উন্নত পল্...

image

বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরি...

  • company_logo