ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর নতুনবাজার থেকে গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে ফুটপাতের দখল করে গড়ে উঠা স্থাপনা, ভ্রাম্যমাণ ফল-সবজির দোকান ইত্যাদি ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উচ্ছেদ করা হয়েছে। ১৫ জানুয়ারি ২০২৪ তারিখ ৩ টায় পরিচালিত এ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ।
এ প্রসংগে তিনি বলেন, জনভোগান্তি লাঘবে এবং জনস্বার্থে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এ অভিযান অব্যাহত থাকবে। যারা ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছিলো উচ্ছেদের পর আবারও এ ধরণের প্রচেষ্টা নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও নতুনবাজার মোড়ে নির্মাণসামগ্রী রেখে জনভোগান্তি তৈরির দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এ অভিযানে। অভিযানকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)