ছবিঃ সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে স্বামীকে সেলফি পাঠিয়ে ‘খুশি থাক, বাই’ লিখে আঁখি আক্তার রুমি নামে গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে গাজীবাড়ি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।রোববার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান। রুমি যশোরের মনিরামপুর থানার তেঁতুলিয়া গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে।
তিনি স্বামীর সঙ্গে গাজীবাড়ি পুকুরপাড় এলাকায় ইব্রাহিমের বাড়িতে ভাড়া থাকতেন। ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। জানা যায়, স্বামী সুমনের সঙ্গে ঐ এলাকায় বাস করতেন রুমি। সুমন একটি বাড়ির নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। সাংসারিক বিষয়াদি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।
শনিবার দুপুরে সুমনের মোবাইল ফোনে ইমোতে গলায় ওড়না পেঁচিয়ে সেলফি পাঠায় রুমি। সেলফির মেসেজে ‘খুশি থাক, বাই’ লেখা ছিল। মেসেজ পেয়ে দ্রুত বাসায় যান সুমন। এ সময় বাসার দরজা বন্ধ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ভেঙে ভেতরে ঢোকে সিলিং ফ্যানের সঙ্গে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখেন সুমন। পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)