• সমগ্র বাংলা

নড়াইলে বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের আলোচনা সভা ও জেলা কমিটির সঙ্গে উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।  বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব কবি আশামণির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-পরিষদের জেলা কমিটির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা তবিবর রহমান মোল্যা, কল্যাণ মুর্খাজি ও তাপস কুমার পাল।

সহসভাপতি সৈয়দ নূর আলী, সাধারণ সম্পাদক বক্তিয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুবোধ কুমার বিশ্বাস, অর্থ সম্পাদক মৃত্যুঞ্জয় রায়, সহ-আইন বিষয়ক সম্পাদক সোহেলী সুলতানা শিলি, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন, দপ্তর দম্পাদক মনিকা মজুমদার, সদস্য আলমগীর সিদ্দিকী, সাবিনা ইয়াসমিন নয়ন, কৃষ্ণদাস তরফদার, মিজানুর রহমান, সবুজ সুলতান, কবি লিপিকা সুলতানা, হাসনা হেনাসহ অনেকে।

আলোচনা সভায় জানানো হয়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামি ২৬ মার্চ তরুণ লেখকদের অংশগ্রহণে স্মরণিকা এবং তরুণ লেখক পরিষদের মুখপত্র ‘বজ্রকণ্ঠ’ পত্রিকা প্রকাশিত হবে। এছাড়া অনুষ্ঠানে শিল্প-সাহিত্য বিষয়ক পত্রিকা ‘চন্দ্রকথা’ ও বই উপহার, স্বরচিত কবিতা আবৃত্তি এবং গান পরিবেশন করা হয়।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

image

ঘুমন্ত অবস্থায় না ফেরার দেশে পবিপ্রবির শিক্ষার্থী সাদাত ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

সাতকানিয়ায় “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

  • company_logo