ছবিঃ সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পাথর বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বিপুল মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।নিহত কিশোর বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া লক্ষীমোড় গ্রামের আনিছুর রহমানের পুত্র।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টায় মোটরসাইকেল যোগে দুই কিশোর বাড়ী থেকে ভুরুঙ্গামারী যাওয়ার পথে ঘুন্টিঘর নামক এলাকায় পৌঁছেলে সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বিপুল মিয়া ছিটকে ট্রাকের নিচে পরে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং মোটরসাইকেলে থাকা অপর আরোহী রাঙা মিয়া মারাত্মক আহত হয়।
এলাকাবাসীরা দ্রুত ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাকটি আটক করে এবং আহত রাঙাকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ সময় ট্রাকের ড্রাইভার কৌশলে পালিয়ে যায়।ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)