ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ গ্রাম-বাংলার ঐতিহ্য হালখাতা। একসময় দোকানিরা হালখাতার আয়োজন করলেও কুড়িগ্রামে ব্যতিক্রমী এক হালখাতার আয়োজন করে সাড়া ফেলেছেন স্কুল শিক্ষক আব্দুল আউয়াল। আত্মীয়-স্বজন ও বন্ধুদের থেকে পাওনা টাকা আদায়ে রীতিমতো চিঠি দিয়ে হালখাতা অনুষ্ঠান করেন তিনি।
বন্ধু-বান্ধব ও স্বজনরা ধারের টাকা সময়মতো পরিশোধ না করায়, ব্যতিক্রমী এক পন্থা অবলম্বন করলেন কুড়িগ্রামের আব্দুল আউয়াল। পাওনা টাকা আদায়ে রীতিমতো হালখাতার আয়োজন করে বসেন আউয়াল।আব্দুল আউয়াল একজন স্কুল শিক্ষক। মাঝেমধ্যেই ধার দিতেন পরিচিত মানুষদের।
কিন্তু ধারের টাকা ফিরে পেতে দেরি হওয়ায় ৩৫ জন দেনাদারের কাছে চিঠি পাঠান আউয়াল। চিঠিতে ঋণগ্রহীতাদের দাওয়াত দেয়া হয় হালখাতার অনুষ্ঠানে। ব্যতিক্রমী এই হালখাতার আয়োজনে ৩ লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করে ঋণগ্রহীতারা।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)