• সমগ্র বাংলা

শীতবস্ত্র বিতরণ ঠাকুরগাঁওয়ে মেডিকেল ছাত্র শাফিনের ব্যতিক্রমী উদ্যোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহনাফ শাফিন তার জন্মদিনে নিজ বৃত্তির অর্থে ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন। গতকাল শুক্রবার জেলা উদীচী কার্যালয়ে ঠাকুরগাঁও এসএসসি ‘৮৯ ব্যাচ এর আয়োজনে এ বিতরণ অনুষ্ঠিত হয়। শাফিন ঠাকুরগাঁও পৌরসভার মুন্সিপাড়া মহল্লার ডা.শাহীনুল ইসলাম ও আশরিন আক্তার স্বপ্নার ছেলে। 

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীর বাবা-মায়ের বন্ধু ঠাকুরগাঁও পৌরসভার কাউন্সিলর সুদাম সরকার, সুপ্রিয় গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো: বাবলুর রহমান, চিটাগাং গ্রুপের চেয়ারম্যান কাজী আহসান হাবীব আলমীগর, অধ্যক্ষ জয়নাল আবেদীন।

জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, কবি গোলাম সারোয়ার সম্রাট, সাংবাদিক আনিসুর রহমান মিঠু, গোলাম ফারুক, কৃষি উদ্যোক্তা আল মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা রমজান আলী, সহকারি অধ্যাপক নাজমুল ইসলাম, শিক্ষক ফারজানা লুসি, শাহনাজ বেগম ডলি, নূর ই আলম শাহ, জয়ন্তী দেবনাথ, এনজিও কর্মকর্তা রাকিবা ইয়াসমিন, তাহাজ্জেদ হোসেন নবেলসহ অন্যান্যরা।

শাফিন জানান রংপুর মেডিকেলে বাবার চাকুরি জন্য রংপুরে থাকতে হয়। গত ২৯ ডিসেম্বর তাঁদের সাথে ঠাকুরগাঁও এলে এখানে প্রচন্ড শীতের কারনে অনেক অসহায় শীতার্ত মানুষ চোখে পড়ে। ইতপূর্বে তার জন্মদিন বেশ ধুম-ধাম করে পালন করা হতো। কিন্তু এবার এলাকার শীতার্ত মানুষের কথা ভেবে জন্মদিনের আনুষ্ঠানিকতা পরিহার করে শীতার্তদের হাতে উপহার হিসেবে কম্বল তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় সে।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo