• সমগ্র বাংলা

কর্ণফুলীতে রিক্সা চালক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মোহাম্মদ আরিফ (১৬) নামে এক অটোরিকশা চালক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত আরিফ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালামারছড়ার মৌলানা আব্দুর রহমানের পুত্র। সে দীর্ঘদিন ধরে চরপাথর ঘাটা ইউনিয়নের ইছানগর এলাকায় ভাড়াবাসায় থাকতেন।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের নিমতলা বড়বিল এলাকার রাস্তার পাশের কৃষি জমি থেকে তার গলাকাটা লাশটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ইছানগর এলাকার সম্রাট গ্যারেজের জাহেদ নামের এক ব্যক্তির কাছ থেকে গত বৃহস্পতিবার বিকেলে প্রতিদিনের ন্যায় ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ে বের হয়েছিল।

পরদিন শুক্রবার সাড়ে আটটায় স্থানীয় পথচারীরা তার গলাকাটা লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার গলা কাটা লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo