• সমগ্র বাংলা

গভীর রাতে এতিম শিশুদের মাঝে কম্বল জড়িয়ে দিলেন ডিসি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রাত ১২ টা বেজে ১০ মিনিট। পড়াশোনা খাওয়া-দাওয়া সহ সব ব্যস্ততা সেড়ে  ঘুমিয়ে পরেছিলেন মাদরাসার শিশু শিক্ষার্থীরা। বেশ কয়েকদিন থেকে সূর্যের দেখা না মেলায় শীতের প্রকোপতা প্রখর। সে কারনে সকলে আগেভাগে ঘুমিয়ে পরেছিলেন। হঠাৎ করেই রাতের বেলা এসে শীতবস্ত্র হিসেবে তাদের মাঝে কম্বল জড়িয়ে দেন জেলা প্রশাসক। 

বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার নারগুন ইউনিয়নের পশ্চিম নারগুন দারুল কোরআন ওয়াস সুন্নাহ কওমি মাদরাসার শিক্ষার্থীদের শীতবস্ত্র দেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। কম্বল পেয়ে মাদরাসা শিক্ষার্থী আবদুল্লাহ বলেন, আমরা ঘুমিয়ে গেছিলাম। হুজুর বললেন ডিসি স্যার আসছেন। আমরা বের হওয়া মাত্র আমাদের মোটা কম্বল দিলেন৷ আমরা অনেক খুশি হয়েছি। এখন রাতে আর বেশি কষ্ট হবেনা৷ 

অত্র মাদরাসার মুহতামিম হাফেজ ইব্রাহিম খলিল বলেন, তাদের সবসময় অযু করে থাকতে হয়। শীতে তাদের কষ্টটা বেশি হয়৷ আজকে কম্বল পেয়ে তারা সকলে খুশি। আর ভালো করে ঘুমাতে পারবে।ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় জেলার মানুষদের বরাবরে শীতের সময় বেশ কষ্ট হয়।

এবারেও তার ব্যতিক্রম নয়। বেশ কয়েকদিন থেকে শীতের প্রকোপতা বেড়েছে। আর শীতে মাদরাসা শিক্ষার্থীদের সচরাচর বেশি কষ্ট হয়। যেহেতু তাদের সবসময় অযু করে থাকতে হয়। সে কারনে মাননীয় প্রধানমন্ত্রীর শীতের সময়ের উপহার হিসেবে আমরা কম্বল গুলো তাদের হাতে তুলে দিয়েছি৷

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo