• সমগ্র বাংলা

মানিকগঞ্জে চি‌কিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলা কারাগারে বন্দী সাগর হোসেন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করে। সাগর মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালতলা এলাকার মৃত হাসেম আলীর ছেলে। সিঙ্গাইর থানায় নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে বন্দী ছিল সে।

জেলা কারাগার এবং হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর হাজতি সাগর হোসেন কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে রাত সাড়ে ৮টার দিকে কারাগার থেকে চিকিৎসার জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা সুলতানা পরীক্ষা নিরীক্ষা করে রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. কাজী এ কে এম রাসেল জানায়, রাত ৮টা ২০মিনিটে এই রোগীকে অচেতন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। হাসপাতালের বিছানায় চিকিৎসাধীম অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। রোগীর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কারাগারের সুপার মো. বজলুর রশিদ আখন্দের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। কারাগারের কারারক্ষী আফজাল হোসেন বলেন, হাসপাতালের মর্গে মৃত হাজতির ময়নাতদন্ত করা হচ্ছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo