ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া মর্টার শেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে সদরের কোজগড়ে উদ্ধার হওয়া জায়গা থেকে ৫০ মিটার দূরত্বে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। এসময় দুই কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের বিগ্রেডিয়ার জেনারেল আশরাফুল কাদেরের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা হয়। বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করেছেন ক্যাপ্টেন মোহতাসিম।জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেনাজ ফেরদৌস জানান- মর্টার শেলটি সেনাবাহিনী বিস্ফোরনের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে। তবে এই শেলটি কিভাবে এখানে এলো তা তদন্ত করে জানানো হবে।’
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈল...
পাবনা প্রতিনিধিঃ জীবনের নানা প্রতিকূলতা, পারিবারিক সংকট ও সং...
কক্সবাজার প্রতিনিধি: অবশেষে সকল জটিলতা আর অনিশ্চয়তা কাট...
বেনাপোল প্রতিনিধি: ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্র...
নিউজ ডেস্কঃ গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় ঝুট গুদা...

মন্তব্য (০)