প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকাল ৪ টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। মেয়েকে শ্বশুরবাড়ী পৌছে দিতে যাবার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন বাবা মেয়ে। নিহত ইউপি সদস্য বজলুর রহমান (৫৭)। ঘোড়াঘাটের ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের বুলাকীপুর খলশী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ঘোড়াঘাট থানার উপ পরিদর্শক বনমালী রায়, জানান, আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে মোটর সাইকেলে করে মেয়ে তৃষা মনিকে আমবাড়ী এলাকায় শ্বশুরবাড়ীতে পৌছে দিতে যাবার সময় ঘোড়াঘাটের সোনামুখি এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন বাবা মেয়ে। ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ার পর রাজবাড়ী গামী চালের বস্তাবাহী একটি ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে অতিক্রম করার দুর্ঘটনাস্হলেই সাবেক ইউপি সদস্য বজলুর রহমান দুর্ঘটনাস্হলেই নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে মোটর সাইকেল আরোহি তার মেয়ে তৃষা মনি। চালক পালিয়েছে। তবে ঘাতক ট্রাক্টরটি আটক করেছেন তারা।
স্হানীয়রা জানান, সমাপ্ত সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাবার বাড়ীতে গিয়েছিল তৃষা মনি। আজ তাকে শ্বশুরবাড়ী পৌছে দিতে যাচ্ছিলেন বাবা। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে বাবাকে হারাতে হয়েছে মেয়েকে।
ঘোড়াঘাট থানার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, লাশ উদ্ধার করে মামলার প্রক্রিয়া চালাচ্ছেন তারা।
পাবনা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঐতিহাসিক ক্ষয়ক্...
পঞ্চগড় প্রতিনিধি: সরকার প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব উদযাপ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৫৫ প...
পাবনা প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনার চাটমোহরে অস...
পঞ্চগড় প্রতিনিধি: দূর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফু...

মন্তব্য (০)