ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফারুক ওরফে আকাশ(৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার পূর্বাচল উপশহরের বাণিজ্য মেলা সংলগ্ন কালনী এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের চোখ ওপড়ানো ছিলো। নিহত ফারুক ওরফে আকাশ চাঁদপুর জেলার হাইমচর উপজেলার পশ্চিম চর কেষ্টপুর এলাকার বারেক শেখের ছেলে।
ফারুক গাজীপুরের টঙ্গীতে একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) জুবায়ের হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পূর্বাচল উপশহরের বাণিজ্য মেলা সংলগ্ন কালনী এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে।ধারণা করা হচ্ছে, আজ ভোরে যে কোনো সময় তাকে হত্যা করে এখানে মরদেহ ফেলে রেখে যাওয়া হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা বলা যাবে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলমান রয়েছে।
পাবনা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঐতিহাসিক ক্ষয়ক্...
পঞ্চগড় প্রতিনিধি: সরকার প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব উদযাপ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৫৫ প...
পাবনা প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনার চাটমোহরে অস...
পঞ্চগড় প্রতিনিধি: দূর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফু...

মন্তব্য (০)