• সমগ্র বাংলা

ফেনীর দুটিতে নৌকা,একটিতে লাঙ্গলের জয়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে দুটি আসনে আওয়ামী লীগ ও একটিতে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৪৪.৫৯ শতাংশ ভোট পড়েছে।

ফেনী-১ আসনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তিনি ১ লাখ ৮২ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবাল। তিনি পেয়েছেন ৪ হাজার ১৯৫ ভোট। ফেনী-১ আসনে ১৪টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ভোটার ৩ লাখ ৫৯ হাজার ৩০৬ জন। আসনটির ১১৫ ভোটকেন্দ্রের ৭৭৯ ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

ফেনী-২ আসনে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী। তিনি ২ লাখ ৩৬ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী খন্দকার নজরুল ইসলাম। তিনি পেয়েছেন ৪ হাজার ৪৮ ভোট। ফেনী-২ আসনে ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৪৭৭ জন। আসনটির ১৪০ ভোটকেন্দ্রের ৮২৭ ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

ফেনী-৩ আসনে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি ১ লাখ ৪৭ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা রহিম উল্লাহ। তিনি পেয়েছেন ৯ হাজার ৬২৬ ভোট। তিনি দুপুরের পর অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেন।

এছাড়া ভোটের একদিন আগে নির্বাচন নিয়ে নানা অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী বাঁশি প্রতীকের আনোয়ারুল কবির (রিন্টু আনোয়ার) নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফেনী-৩ আসনে ১৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ভোটার ৪ লাখ ৭৬ হাজার ৩৪৩ জন। আসনটির ১৪৪ ভোটকেন্দ্রের ৯৮৮ ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হয়েছে। জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নিরলস কাজ করেছেন নিরাপত্তা বাহিনীর ৭ হাজার সদস্য।

মন্তব্য (০)





image

যমুনা ব্যাংক পিএলসি-এর উদ্যোগে পাবনায় মাসব্যাপী উদ্যোক্তা...

পাবনা প্রতিনিধিঃ যমুনা ব্যাংক পিএলসি-এর উদ্যোগে পাবনায় মাসব্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত প্রকৌশল ভবন উদ্বোধন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসল...

image

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে গোপালপুরে র‍্যালি ও আলোচনা সভা অ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: "উন্নত পল্...

image

বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরি...

image

ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ও স্মারক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১নং সদর ইউন...

  • company_logo