প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ জেলার চিরিরবন্দরে একজন রাজমিস্ত্রীর শরিরের বিভিন্ন অংশ ছেদ করা লাশ উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ। পরক্রীয়া প্রেমের জেরে তাকে হত্যা করা হয়েছে প্রাথমিক ভাবে ধারনা পুলিশের। বেশ কিছু ক্লু জানতে পেরেছেন তারা। হত্যার শিকার খায়রুল ইসলাম (২৬) চিরিরবন্দরের তেতুলিয়া ইউনিয়নের দবিরপাড়া গ্রামের বাবলু হোসেনের ছেলে। পেশায় সে রাজমিস্ত্রী।
চিরিরবন্দর থানার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, আজ শনিবার সকাল ৭ টার দিকে তেতুলিয়া ইউনিয়নের ভুষিরবন্দর বাজারের পাশে পুকুরপাড় থেকে খায়রুল ইসলামের লাশ উদ্ধার করেছেন তারা। লাশের নাক কান এবং গোপনাঙ্গ কেটেছে হত্যাকারিরা। পরক্রীয়া প্রেমের কারনে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা সংশ্লিষ্টদের । এছাড়াও বেশ কিছু ক্লু জানতে পেয়েছেন তারা। তবে কাউকে আটক করা হয়নি। মামলার প্রস্তুতি নিচ্ছে স্বজনরা। ময়না তদন্তে লাশ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরন করা হয়েছে।
পাবনা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঐতিহাসিক ক্ষয়ক্...
পঞ্চগড় প্রতিনিধি: সরকার প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব উদযাপ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৫৫ প...
পাবনা প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনার চাটমোহরে অস...
পঞ্চগড় প্রতিনিধি: দূর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফু...

মন্তব্য (০)