ফাইল ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের স্থল গ্রামে মাদকাসক্ত ছেলে ইছার উদ্দিনের দা’এর কোপে মা সারেদা খাতুন (৬০) নিহত হয়েছে। এসময় বাবা আব্দুস সোবাহান ও স্ত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ইছার পালাতক রয়েছে।
এলাকাবাসী জানায়, শুক্রবার (০৫ জানুয়ারী) রাত সাড়ে ১০ টার দিকে মাদকসেবী ইছার টাকার জন্য স্ত্রী কে মারধার করতে থাকে। এসময় তাকে নিবৃত্ত করতে মা সারেদা ও বাবা সোবাহান তাদের ঘরে গেলে ইছার তাদের উপর চড়াও হয়ে পাশে রাখা দেশীয় অস্ত্র দা দিয়ে মা সারেদা খাতুন কে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তাকে নিবৃত্ত করতে গেলে বাবা ও স্ত্রীদের এলাপাথারী কোপায় ইছার। পরে এলাবাসী তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করে।
এ ব্যাপারে চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন সরকার জানায়, আমরা ঘটনাস্থলে এসেছি। মামলার প্রস্তুতি চলছে। খুব তারাতারি আসামিকে আটক করতে সক্ষম হব। লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে।
পাবনা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঐতিহাসিক ক্ষয়ক্...
পঞ্চগড় প্রতিনিধি: সরকার প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব উদযাপ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৫৫ প...
পাবনা প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনার চাটমোহরে অস...
পঞ্চগড় প্রতিনিধি: দূর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফু...

মন্তব্য (০)