• লিড নিউজ
  • সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে নির্বাচন বর্জনের দাবীতে মশাল মিছিল, পিকআপে আগুন

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্বাচন বর্জনের দাবীতে হরতাল সমর্থনে একটি পিকআপে আগুন জ্বালিয়ে যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছে।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলার ফতুল্লার পঞ্চবটি এলাকায় প্রধান তেল পাম্পের কাছে এ বিক্ষোভ করে তারা। মিছিলের পর অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।

স্থানীয়রা জানান, বিএনপির নেতাকর্মীরা নির্বাচন বর্জনের দাবীতে হরতাল সমর্থনে পঞ্চবটি এলাকায় মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করেছে। মিছিলকারীরা পঞ্চবটি মোড়ে এসে একে একে জড়ো হয়। এরপর একত্রিত হয়ে চাষাঢ়ার দিকে শ্লোগান দিয়ে দ্রুতগতিতে চলে যায়। এরমধ্যে পঞ্চবটি এলাকায় প্রধান তেল পাম্পের কাছে একটি পিকআপে আগুন দিয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় এপথে জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী নেতাকর্মীদের নিয়ে শহরের দিকে যাবার সময় অগ্নিসংযোগের ঘটনা দেখতে পেয়ে নেমে নেতাকর্মীদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। নারায়ণগঞ্জের জেলা যুবদলের সদস্য সচিব রনি জানান, ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষে হরতাল সমর্থনে পঞ্চবটিতে যুবদলের নেতাকর্মীরা মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে। আমাদের আন্দোলন জেলার প্রতিটি এলাকায় চলবে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, অগ্নিসংযোগের খবরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। অগ্নিসংযোগকারীকে গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।

মন্তব্য (০)





image

চাটমোহরে পুলিশি অভিযানে দুই মাদক কারবারী আটক

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় ভ‍্যান চালক নিহত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সিমেন্ট কোম্পানি ট্রাকের ...

image

পাবনায় বিরল প্রজাতির বন্য গন্ধগোকুল উদ্ধার

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিরল প্রজাতির বন্যপ্রাণী গন...

image

দোকানের আড়ালে জমজমাট মাদক ব্যবসার অভিযোগ, প্রশাসনের হস্তক...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ই...

image

নড়াইলে মডেল মসজিদে নানা অনিয়ম ও ফজরে তালাবদ্ধ রাখার প্রতি...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার নাকসী মাদ্রাসা বাজারস্থ ...

  • company_logo