• সমগ্র বাংলা

সুষ্ঠু নির্বাচন হলে শেষ পর্যন্ত মাঠে থাকবো জাপার প্রার্থী লিপটন 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে নৌকার নেতাকর্মীদের থেকে হুমকি, পোস্টার ছিড়া, সহ ভোটারদের নিজের ভোট নিজের দেওয়া নিয়ে সংশয় প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)আসনের জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মীর সামচুল আলম লিপটন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ( ৪ জানুয়ারী) দুপুরে মেলান্দহের দুরমুঠ ইউনিয়নের হামলাপাড়া তার নির্বাচনী প্রচারনার প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় জাতীয় পার্টির প্রার্থী মীর সামচুল আলম লিপটন বলেন, ’বাড়ি বাড়ি ভোট চাইতে গিয়ে বার বার ভোটারদের থেকে তারা নিজেদের ভোট নিজেরা দিতে পারবে কিনা, ভোট দিলে ঠিকমতো ফলাফল ঘোষনা হবে কিনা, পুর্বের ন্যায় নৌকা সমর্থিত লোক জনেরা ব্যালট ছিনতায় করে নিজেরাই সিল মারবে কিনা এসব প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এছাড়াও আ.লীগ নেতারা প্রচারনাকালে আমার কর্মী সর্মথকদের হুমকি দিয়ে যাচ্ছে, লাঙ্গলের এজেন্ট হলে তাদের দেখে নিবে বলেও হুমকি দিচ্ছে এসব ঘটনায় ভোটারদের সাথে আমি নিজেও শঙ্কিত।’

আ.লীগের নেতাকর্মীদের প্রতি অভিযোগ করে তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় তারা আমার পোস্টার ছিড়ে ফেলেছে। ভোটের দিন তারা নিজেরা কেন্দ্র দখল করে ব্যালট ছিনিয়ে সিল মারবে বলে কথা ছড়াচ্ছে। এ আসনের দুই উপজেলার ১৫৩ কেন্দ্রই অত্যন্ত ঝুকিপূর্ণ। ভোটাররা যাতে নিরাপদে তাদের নিজের ভোট নিজে দিতে পারে এজন্য আইন শৃঙ্খলা বাহিনীসহ সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।’

ভোট যদি সুষ্ঠু হয় তিনি শতভাগ তার জয়ের বিষয়ে আশাবাদী। ভোটের পরিবেশ সুষ্ঠু না থাকলে নির্বাচন থেকে সড়ে দাড়াবেন বলেও জানান তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক কোহিনূর, সদস্য সাহেব আলী, রিপন, মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আলী মাহমুদ, মেলান্দহ উপজেলা শাখার সদস্য সচিব ফজলুল হক, জামালপুর জেলা যুব সংহতির আহ্বায়ক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডাঃ আমির আহম্মেদ, মেলান্দহ উপজেলার যুগ্ন আহ্বায়ক আব্দুল হক। পৌর শাখার সাজু। চরবানীপাকুরিয়া ইউনিয়নের সভাপতি আলতাফুর রহমান, ঘোষের পাড়া ইউনিয়নের সভাপতি জামিনুর ইসলাম প্রমুখ।

 

 

 

মন্তব্য (০)





image

চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন

১

পাবনা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঐতিহাসিক ক্ষয়ক্...

image

‎শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খল...

২

পঞ্চগড় প্রতিনিধি: সরকার প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব উদযাপ...

image

পাবনায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৫

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৫৫ প...

image

চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ

৪

পাবনা প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনার চাটমোহরে অস...

image

পূজা উপলক্ষে বন্ধ থাকবে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর

৫

পঞ্চগড় প্রতিনিধি: দূর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফু...

  • company_logo