• সমগ্র বাংলা

বগুড়ায় ঘন কুয়াশায় পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদরে ঘন কুয়াশায় পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী৷ বুধবার সকাল পৌণে ৮ টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে নওদাপাড়ায় দুর্ঘটনাটি ঘটে৷

নিহতেরা হলেন, অটোরিকশার চালক বগুড়ার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মোকলেসুর রহমান (৫৫) ও অটোরিকশার যাত্রী ওই উপজেলার সচিয়ানী পশ্চিম পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫০)। তাঁদের মরদেহ দুর্ঘটনাস্থল থেকেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ বিষয়গুলো নিশ্চিত করেছেন, কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী। তিনি জানান, ঘন কুয়াশায় রংপুরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশাটির এক চালকসহ দুইজন নিহত হোন। দুর্ঘটনার পরেই পিকআপ চালক ও তাঁর সহকারী পালিয়ে যাওয়ার কাউকে গ্রেপ্তার সম্ভব হয়নি। তবে পিকআপ জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

চাটমোহরে পুলিশি অভিযানে দুই মাদক কারবারী আটক

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয...

image

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় ভ‍্যান চালক নিহত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সিমেন্ট কোম্পানি ট্রাকের ...

image

পাবনায় বিরল প্রজাতির বন্য গন্ধগোকুল উদ্ধার

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিরল প্রজাতির বন্যপ্রাণী গন...

image

দোকানের আড়ালে জমজমাট মাদক ব্যবসার অভিযোগ, প্রশাসনের হস্তক...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ই...

image

নড়াইলে মডেল মসজিদে নানা অনিয়ম ও ফজরে তালাবদ্ধ রাখার প্রতি...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার নাকসী মাদ্রাসা বাজারস্থ ...

  • company_logo