• সমগ্র বাংলা

আশুগঞ্জে ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চর চারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১জানুয়ারি সোমবার  সকালে আশুগঞ্জের স্থানীয় চর চারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন চর চারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব কাজী মোহাম্মদ মহিউদ্দিন মোল্লা।

অনুষ্ঠানে সহকারি শিক্ষক কবির হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আরবী প্রভাষক মোহাম্মদ আব্দুল কাদির, জোবায়ের আল মাহমুদ, ইংরেজি প্রভাষক আবিদা সুলতানা, প্রভাষক ইমরান আহমেদ চৌধুরী, প্রভাষক জোবায়ের আল মামুন, সিনিয়র শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারি শিক্ষিকা ফাতেমাতুজ্জোহরা, মোহাম্মদ আবুল বাসার, শফিকুল ইসলাম,  মোহাম্মদ রবিউল্লাহ, আমিনুল হক, মোজাম্মেল হক,  ফারুক আলমসহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও চরচারতলা ইউনিয়নের বিশেষ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আগত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দিত হন।

মন্তব্য (০)





image

চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন

১

পাবনা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঐতিহাসিক ক্ষয়ক্...

image

‎শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খল...

২

পঞ্চগড় প্রতিনিধি: সরকার প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব উদযাপ...

image

পাবনায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৫

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৫৫ প...

image

চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ

৪

পাবনা প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনার চাটমোহরে অস...

image

পূজা উপলক্ষে বন্ধ থাকবে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর

৫

পঞ্চগড় প্রতিনিধি: দূর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফু...

  • company_logo