• সমগ্র বাংলা

ঝিনাইদহে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। সোমবার (১ জানুয়ারি) সকালে গুড়দাহ দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে লিয়াকত আলী (২৫) ও শ্যামকুড় গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াদ হোসেন (১৬)।

আহতরা হলো-পদ্মপুকুর পশ্চিমপাড়ার আবু বকরের ছেলে সবুজ হোসেন (১৭) ও একই গ্রামের খায়রুল ইসলামের ছেলে জিহাদ হোসেন (১৮)। স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে লিয়াকত হোসেন গুড়দাহ বাজার থেকে জীবননগর যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেল প্রাইভেটকার অভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। আহত হয় আরও ২ জন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মহেশপুরের দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আশিষ দাস বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে আছে।

 

মন্তব্য (০)





image

লালমনিরহাটে মানবাধিকার ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক ওরিয়েন্ট...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে মানবাধিকার,বাকস্বাধী...

image

টেকনাফে শিশু শিল্পী "ববি' র খুঁজ মিলছে না

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফের শিশু শিল্পী নূর কলিমা (১২) খু...

image

বর্ষার শুরুতেই ফরিদপুরে পদ্মার তীব্র ভাঙন: বিলীন শত শত ঘর...

ফরিদপুর প্রতিনিধি : বর্ষার আগমনী বার্তার সঙ্গেই ফরিদপুরে প্র...

image

রূপপুরে প্রথম ইউনিটের পরীক্ষা মূলক কার্যক্রমে শনাক্ত ত্রু...

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে মুদি দোকানি অপহৃত

কক্সবাজার প্রতিনিধি :  টেকনাফে এনামুল হক(২২) নামের এক মুদি দোক...

  • company_logo