ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় কীটনাশক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক কীটনাশকের আনুমানিক সিজার মূল্য ৪৫ হাজার টাকা।
রবিবার (২৯ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছে ৫৬ বিজিবি। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় নারায়নপুর বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে।
হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে টহল দলটি পঞ্চগড় সদর থানার বীরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৭৬৭/১১-এস থেকে আনুমানিক ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১৮ বোতল ভারতীয় কীটনাশক আটক করা হয়। আটক কীটনাশকের আনুমানিক সিজার মূল্য ৪৫ হাজার টাকা।
এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এসব ক্ষেত্রে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
তিনি আরও জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার সঙ্গে জন্ম...
লালমনিরহাট প্রতিনিধি : মাথা গোঁজার ঠাঁই ছিলনা লালমনিরহাট সদর...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচরে বিনামূল্য...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় নিষিদ্ধ শ্রমিক লীগে...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা স...

মন্তব্য (০)