• সমগ্র বাংলা

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা, সিলগালা ৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে আরও পাঁচটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বাজালিয়ার জমজম হোটেলের মালিক হারুনুর রশিদকে ২০ হাজার টাকা, ফুলকলি বাজালিয়া শাখার মালিক মোহাম্মদ ইসমাঈলকে ১০ হাজার টাকা, শতরূপা স্টিলের মালিক দীপক বিশ্বাসকে ১০ হাজার টাকা, রাণী ফার্নিচার মার্টের মালিক বাসু কান্তি দাশকে ১০ হাজার টাকা এবং শাহ্ মজিদিয়া রশিদিয়া এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ তমজিদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কেঁওচিয়ার মাদারবাড়ির চিশতিয়া ফুডসের মালিক দিন ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় জরিমানা করা হয়।

অন্যদিকে, অভিযানে বাজালিয়ার হলুদিয়া এলাকার রাজধানী বেকারি, ছদাহার রফিক চানাচুর ও মধুমেলা মিষ্টি মুড়ি এবং মাদারবাড়ির দয়াল বেকারি ও চিটাগাং বেকারি সিলগালা করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo