• সমগ্র বাংলা

এই বাংলার মাটিতে খুনি হাসিনার ঠাঁই নাই: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : এই বাংলার মাটিতে খুনি হাসিনার ঠাঁই হবে না। বাংলার মাটিতে ফ্যাসিস্টের ঠাঁই নাই বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এমপি।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে হাজরাবাড়ী পৌর বিএনপির আয়োজনে সারাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে হত্যা, জ্বালাও-পোড়াও, নাশকতা এবং গণতন্ত্র ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে ধরে এ-সব কথা বলেন তিনি।

মোস্তাফিজুর রহমান বাবুল এমপি বলেন, দেশে গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় নাশকতা এবং দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ২০২৪ সালের আগস্ট মাসে জনতার রোষের মুখে দেশকে ধ্বংস করে এবং দলীয় নেতাকর্মীদের দিশেহারা রেখে আত্মীয়স্বজন নিয়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এখন রাজনীতিতে নতুন তকমা তৈরি করে বলা হচ্ছে, তিনি নাকি ডিসেম্বরে দেশে আসবেন। কিন্তু রাজনীতির ভাষায় পরিষ্কার বলতে চাই, সেই নেত্রী আর বাংলাদেশে ফিরবেন না, ফিরতে পারেন না।

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরার নাটক সাজিয়ে সারা দেশে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা আগুন জ্বালিয়ে ও সন্ত্রাস সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণ এই অপচেষ্টা কখনোই মেনে নেবে না।


মিছিলটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের অভিযোগের প্রতিবাদ জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তালাত মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এমপি।

বিক্ষোভ সমাবেশে মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নুরুল আলম সিদ্দিক, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল কবির মঞ্জু, সাংবাদিক সম্পাদক নূর নবী মন্ডল প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য (০)





image

উলিপুরে পান্ডুল ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

১

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...

image

পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ; আটক ৪

২

পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...

image

ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জাগো নারী উন...

৩

কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...

image

গোপালপুরে এসএসসি ৯৭ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...

image

পঞ্চগড়ে পৃথক অভিযানে চার আসামি গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

  • company_logo