ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপিকা মরহুমা দিলরুবা ওসমানী মেরিকে অধ্যাপনার ক্ষেত্রে মরণোত্তর সম্মাননা স্মারকে সম্মান জানিয়েছে সাবেক সুরেন্দ্র নাথ (এসএন) কলেজের শিক্ষার্থীরা।
আজ শনিবার প্রাক্তন শিক্ষার্থীদের ৮ম পুর্নমিলনী মেলায় ভাবির পক্ষে সম্মননা স্মারক গ্রহন করেন তার দেবর জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল।
দুপুরে গ্রান্ড দাদু বাড়ীতে আয়োজিত পুর্নমিলনী মেলায় দিনব্যাপি অনুষ্ঠানে কলেজের সাবেক শিক্ষিকা মরহুমা অধ্যাপিকা দিলরুবা ওসমানী মেরিকে স্মরন করেন আয়োজকরা। মরহুমা ওই শিক্ষিকা দিনাজপুর সদর ৩ আসনে জাতীয় পার্টির মনোনিত সাবেক এমপি মোখলেছুর রহমানের সহধর্মীনি।
দিনব্যাপি অনুষ্ঠানের শুরুতে সকালে ইনস্টিটিউট চত্তরে সমবেত হন কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীরা। এসময় আগে বেলুন উড়িয়ে মিলন মেলা উদ্বোধন করেন স্হানীয় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম। পরে বাদ্যবাজনার তালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির নেতা আব্দুস সামাদসহ অন্যান্যরা।
কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের সাংগঠ...
পাবনা প্রতিনিধি : পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বির...
কক্সবাজার প্রতিনিধি :নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ এব...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ্রামীণ মান...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আস...

মন্তব্য (০)