• সমগ্র বাংলা

জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের মশাল মিছিল, বিএনপির ধাওয়া

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণাকে স্বাগত জানিয়ে পৃথক স্থানে ঝটিকা মশাল মিছিল করেছে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ। 

এ সময় বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া খেয়ে মশাল ফেলে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। মিছিলের দুইটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯ টার দিকে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের আয়োজনে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঝিনাই সেতুর পূর্বপাড় থেকে একটি মিছিলটি বের হয়। 

সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময়ের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন। পরে মিছিলটি পৌর শহরের কম্পপুর মোড়ে পৌঁছার আগেই শেষ করে সেখান থেকে সটকে পড়েন নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা। 

ফেইসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায়, মিছিলের সামনে একটি ব্যানার ছিল। সবার হাতেই মশাল। এ মিছিলে আমরা সবাই ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব। কে বলেরে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলায়। আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট-বোমা এসব স্লোগান দিতে দেখা যায়।

অপরদিকে রাত ১০ টার দিকে পৌর শহরের বাইপাস সড়ক থেকে পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে একটি মশাল মিছিল বের হয়। পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম ও যুগ্ম-আহ্বায়ক মুগ্ধ চৌধুরীর নেতৃত্বে মিছিলটি জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে জহুরুলের ফিসারী মোড়ে যাওয়ার পথে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে মশাল ফেলে পালিয়ে যায় স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা। 

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মানিক বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নৈরাজ্য ও অরাজকতা প্রতিহত করতে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে আমরা শহরে টহল দিচ্ছিলাম। এমন সময় শহরের বাইপাস সড়ক থেকে একটি মশাল মিছিল জহুরুলের ফিসারীর দিকে আসার পথে আমাদের ধাওয়া খেয়ে তারা মশাল ফেলে পালিয়ে যায়। 

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে সোহেল রানা খানের নেতৃত্বে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, মিছিলের ভিডিও দেখেছি। এ নিয়ে আমরা কাজ করছি।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জে গোপন চেম্বার খুঁড়ে ৯৯ বোতল স্কাফ উদ্ধার, গ্রে...

১

​নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ​নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...

image

সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেপ্তার

২

নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...

image

রাণীনগরে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিব...

৩

নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...

image

এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

৪

নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

image

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি

৫

নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

  • company_logo