• সমগ্র বাংলা

রাণীনগরে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নওগাঁর রাণীনগরে এক প্রতিবাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার ৫নং বড়গাছা ইউনিয়ন প্রাঙ্গনে বড়গাছা ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বড়গাছা ইউপি বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু।

এছাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি একেএম জাকির হোসেন, যুগ্ম সম্পাদক এইচএম নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, অন্যতম সদস্য এসএম আল ফারুক জেমস, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার নারী-পুরুষ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী প্রার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বলেন সম্প্রতি সময়ে ভারতে পালিয়ে থাকা ফাসিস্ট হাসিনার ইন্ধনে অন্তত দেশের ২১টি জেলায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া দেশজুড়ে ছোটখাটো অগ্নিসংযোগ ও নৈরাজ্যের ঘটনা ঘটেই চলেছে। ফাসিস্ট হাসিনার পোষা কুকুরদের এমন নোংরামির বিরুদ্ধে বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা প্রতিহত করে চলেছে। ফাসিস্ট হাসিনার উসকানিমূলক এই ধরণের জ্বালাও-পোড়াও নৈরাজ্য অগ্নিসংযোগের নোংরা কাজগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের মাঝে পৌছে দিতে হবে। যাতে করে আর কোথাও এই ধরণের কর্মকান্ড ঘটনোর কোন সাহস ও সুযোগ না পায় ওই ফাসিস্ট হাসিনার দোসররা।

তিনি আরো বলেন ইতোমধ্যেই দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাই কোন নৈরাজ্যকে ভয় না করে কঠোর ভাবে প্রতিহত করতে সকলের সার্বিক প্রচেস্টার কোন বিকল্প নেই। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গিকার হিসেবে ইতোমধ্যেই কৃষক কার্ড ও অস্বচ্ছল মহিলাদের মাঝে ফ্যামেলী কার্ড বিতরণ করা হচ্ছে। একটি বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রতিটি অঞ্চলকে আধুনিকায় ও অভাবমুক্ত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধ পরিকর। এছাড়া নাশকতা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা ফেরানোর পাশাপাশি চাঁদাবাজি, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে কার্যকর প্রতিরোধে সরকার জিরো টলারেন্সে অবস্থান করছে। তাই কোন প্রকারের গুজবে কান না দিয়ে সরকারকে সার্বিক সহযোগিতা প্রদান করার আহ্বান জানান তিনি। 

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জে গোপন চেম্বার খুঁড়ে ৯৯ বোতল স্কাফ উদ্ধার, গ্রে...

১

​নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ​নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...

image

সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেপ্তার

২

নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...

image

এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

৩

নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

image

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি

৪

নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

image

তিন বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী...

৫

বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের আশায় ভারতে গিয়ে অনুপ্রবেশের অভ...

  • company_logo