ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক : নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ঘুম থেকে উঠে ও দোকান খুলতে এসে তারা স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান। স্থানীয় ডিম ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, সকালে ঘুম থেকে উঠে এদিকে আসার পর দেখি জুলাই স্মৃতিস্তম্ভে কে বা কারা আগুন দিয়েছে। যারা এ কাজ করেছে, তারা ঠিক করেনি। এটি অবশ্যই অন্যায়।
স্থানীয় চা দোকানি খোকন বলেন, প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে দোকান খুলতে আসি। তখন দেখি, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। এতে স্মৃতিস্তম্ভটি পুড়ে কালো হয়ে গেছে। তবে কারা এ কাজ করেছে, তা আমি দেখিনি।
এ বিষয়ে নাটোর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ শিশির বলেন, আমি এ বিষয়ে অবগত ছিলাম না। এইমাত্র বিষয়টি জানতে পেরেছি। কী ঘটনা ঘটেছে এবং কারা জড়িত, তা বিস্তারিত জেনে পরে জানাতে পারব।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, রাতে পুলিশের টহল চলছিল। আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় যারা জড়িত তাদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন, সরকারি নম্বরে আমরা আগুন দেওয়ার ঘটনার খবর পাই। ঘটনাস্থলে যাওয়ার আগে টহলরত পুলিশের মাধ্যমে জানতে পারি আগুন নিভে গেছে। এ কারণে পরে আর সেখানে যাওয়া হয়নি।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...
নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

মন্তব্য (০)