• আন্তর্জাতিক

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রাশিয়ার জাহাজে আগুন

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  বাল্টিক সাগরে ড্রোন হামলার শিকার হয়ে আগুনে পুড়ছে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি পণ্যবাহী জাহাজ। শনিবার (২১ নভেম্বর) হামলার পর জাহাজটির ১৬ জন নাবিক লাইফবোটে করে নিরাপদ স্থানে সরে যান। পরে তাদের কাছাকাছি থাকা একটি রুশ জাহাজে নেওয়া হয়। তারা এখন রাশিয়ায় ফিরছেন।

ফিনল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার ‘স্পার্টা-২’ নামের জাহাজটিতে ইউক্রেন হামলা চালিয়ে থাকতে পারে। হামলার পর জাহাজটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। বর্তমানে সেটি দেশটির জলসীমায় নোঙর করা অবস্থায় রয়েছে এবং আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার অভিযান পরিচালনা করছে ফিনল্যান্ড।

ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন এক সংবাদ সম্মেলনে বলেন, হামলার পেছনে ইউক্রেনের সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনাই বেশি। তবে ঠিক কী কারণে জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানায়, রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি হামলার শিকার হয়। রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের উদ্দেশে যাচ্ছিল জাহাজটি।

ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলজা ইলজিন জানান, জাহাজটিতে কী ধরনের পণ্য রয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে সামরিক সরঞ্জাম থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ঘটনার পর পূর্ব গালফ অব ফিনল্যান্ড এলাকায় সাময়িকভাবে বিমান ও নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ফিনল্যান্ড। ড্রোন প্রতিহত করার প্রয়োজন হলে যাতে কর্তৃপক্ষ নির্বিঘ্নে অভিযান চালাতে পারে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, যুদ্ধ এখন প্রতিবেশী এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ছে। গালফ অব ফিনল্যান্ডে ড্রোন হামলায় রাশিয়ার একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগ্রাসী পক্ষের বিরুদ্ধে লড়াই করার অধিকার ইউক্রেনের রয়েছে।

উদ্ধার অভিযানে ফিনল্যান্ডের নেতৃত্বে অংশ নেয় সুইডেনও। সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পল জনসন জানান, ফিনল্যান্ড ও ন্যাটোর আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সুইডিশ যুদ্ধবিমান কাজ করেছে। এ ছাড়া উদ্ধার, আগুন নিয়ন্ত্রণ ও সম্ভাব্য দূষণ মোকাবিলায় সহায়তা করতে একটি নৌযান পাঠিয়েছে এস্তোনিয়া।

ফিনল্যান্ডের উপসাগরীয় উপকূলরক্ষী বাহিনীর কমান্ডার মিক্কো সিমোলা জানান, উদ্ধার অভিযান চলাকালে একটি রুশ হেলিকপ্টার অল্প সময়ের জন্য ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার সীমান্ত থেকে প্রায় তিন নটিক্যাল মাইল দূরে দুটি ড্রোন দিয়ে পণ্যবাহী জাহাজটিতে হামলা চালানো হয়। একই রাতে ওই অঞ্চলে ৮০টি ড্রোন ভূপাতিত করার দাবিও করেন তিনি।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে স্পার্টা-২। জাহাজটির মালিক রুশ প্রতিষ্ঠান ওবোরোনলজিস্টিকা। প্রতিষ্ঠানটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পরিবহন ও সরবরাহসংক্রান্ত সেবা দিয়ে থাকে।

রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভানিখ জানিয়েছেন, এ ঘটনায় ওই অঞ্চলে পণ্য সরবরাহে কোনো হুমকি তৈরি হয়নি।

উল্লেখ্য, পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত কালিনিনগ্রাদ রাশিয়ার একটি বিচ্ছিন্ন ভূখণ্ড। কৌশলগত অবস্থানের কারণে অঞ্চলটি দীর্ঘদিন ধরে রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনার অন্যতম কেন্দ্র।

 

মন্তব্য (০)





image

রাহুলের ইসরাইল-মন্তব্যে অস্বস্তিতে ইন্ডিয়া জোট

১

নিউজ ডেস্কঃ ইসরাইলের সঙ্গে ভারতের কৌশলগত ও প্রতিরক্ষা স...

image

সে আমার চেয়ে বেশি সন্তানকেই ভালোবাসে, প্রেস সেক্রেটারি প্...

২

নিউজ ডেস্কঃ হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারো...

image

ভারতকে কোণঠাসা করতে নতুন ছক কষছে চীন-পাকিস্তান?

৩

নিউজ ডেস্কঃ ভারতের উত্থান ঠেকাতে বহুমুখী কৌশল নিয়ে এগোচ...

image

নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট

৪

নিউজ ডেস্কঃ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু...

image

দিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

৫

আন্তর্জাতিক ডেস্ক :  বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্মান ও মর্যাদা সমুন্নত র...

  • company_logo