• আন্তর্জাতিক

মধ্যরাতে বাহরাইনে মিসাইল ড্রোন ছুড়ল ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :  বাহরাইনে নতুন করে আবারও হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। স্থানীয় সময় শনিবার রাতে ও বাংলাদেশ সময় রোববার রাত প্রায় ৩টার দিকে দেশটিতে মিসাইল ও ড্রোন ছুড়েছে সেনাবাহিনীর চৌকস এ ইউনিট। বিপ্লবী গার্ড বলেছে, তারা বাহরাইনে থাকা মার্কিনিদের দুটি ঘাঁটিতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে।


তবে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানিরা একটি বেসামরিক বাণিজ্যিক অবকাঠামোতে হামলা চালিয়েছে, যেখানে আগুন ধরে গেছে। তবে কোথায় এবং কিসে হামলা হয়েছে সেটি উল্লেখ করেনি তারা। 

বার্তাসংস্থা এএফপি বলেছে, সেখানকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন তারা সিত্রা দ্বীপের ওপর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেছেন। যা বাহরাইনের পূর্ব উপকূলে অবস্থিত। সেখানে একাধিক বাণিজ্যিক অবকাঠামো আছে। যার মধ্যে রাষ্ট্রয়াত্ত্ব প্রতিষ্ঠান বাপকোর পরিচালিত একটি তেল পরিশোধনাগারও আছে।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ বলেছে,  ইরানের আকাশসীমা লঙ্ঘন করে এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোন উড়ানো মার্কিনিদের অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের জবাবে বিপ্লবী গার্ড বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের শেখ ঈসা এবং জুফাইর ঘাঁটিতে হামলা চালিয়েছে।


বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর বাহরাইনে ব্যাপক হামলা চালায় ইরান।

মন্তব্য (০)





image

রাহুলের ইসরাইল-মন্তব্যে অস্বস্তিতে ইন্ডিয়া জোট

১

নিউজ ডেস্কঃ ইসরাইলের সঙ্গে ভারতের কৌশলগত ও প্রতিরক্ষা স...

image

সে আমার চেয়ে বেশি সন্তানকেই ভালোবাসে, প্রেস সেক্রেটারি প্...

২

নিউজ ডেস্কঃ হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারো...

image

ভারতকে কোণঠাসা করতে নতুন ছক কষছে চীন-পাকিস্তান?

৩

নিউজ ডেস্কঃ ভারতের উত্থান ঠেকাতে বহুমুখী কৌশল নিয়ে এগোচ...

image

নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট

৪

নিউজ ডেস্কঃ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু...

image

দিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

৫

আন্তর্জাতিক ডেস্ক :  বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্মান ও মর্যাদা সমুন্নত র...

  • company_logo