ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ইরানের শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ চার ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। অবৈধভাবে তেল বিক্রির মাধ্যমে পাওয়া অর্থ দিয়ে ইরানের সামরিক বাহিনী ও সন্ত্রাসবাদে শাসকগোষ্ঠীর সমর্থন জোগাতে সহায়তার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপসের (আইআরজিসি) সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা এবং মাহান এয়ারের প্রধানের ছেলে।
বিবৃতিতে বলা হয়, মাহান এয়ার এমন একটি বিমান সংস্থা, যেটিকে ইরানের শাসকগোষ্ঠী আইআরজিসির কুদস ফোর্সের জন্য অস্ত্র ও যোদ্ধা পরিবহনে ব্যবহার করে।
এই নিষেধাজ্ঞা ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ। ইরানের শাসকগোষ্ঠীকে টিকিয়ে রাখতে সহায়তাকারী অবৈধ অর্থপ্রবাহ বন্ধ করাই এ সমন্বিত সরকারি অভিযানের লক্ষ্য।
বিবৃতিতে আরও বলা হয়, তেহরানের রাজস্ব আয়ের পথ বন্ধে যুক্তরাষ্ট্র কাজ অব্যাহত রাখবে। ইরান এই অর্থ ব্যবহার করে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি করছে, যুক্তরাষ্ট্রের অংশীদারদের হুমকি দিচ্ছে এবং বিপজ্জনক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা করছে।
নিউজ ডেস্ক : অভ্যন্তরীণ চাপ সত্ত্বেও ইরানের পরমাণু নীতি পরিব...
আন্তর্জাতিক ডেস্ক : অভ্যন্তরীণ চাপ সত্ত্বেও ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপ...
নিউজ ডেস্কঃ ভারতের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন ...
নিউজ ডেস্ক : বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ২০২৭ সালের ১ জা...
আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোন...

মন্তব্য (০)