• আন্তর্জাতিক

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, ৪ জনের প্রাণহানি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইরাকের দক্ষিণাঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩৫ জন। শনিবার (২১ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানায়, দেশটির হারথা বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার পর আশপাশের কয়েকটি বাড়িতেও তা ছড়িয়ে পড়ে। পরে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৮০০ মেগাওয়াট।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থল থেকে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। এ ছাড়া আগুনে পুড়ে যাওয়া কয়েকটি গাড়িও দেখা যায়। উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণের তৎপরতা দেখতে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।

তবে কী কারণে বিদ্যুৎকেন্দ্রটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

মন্তব্য (০)





image

ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপক্ষে চীন ও রাশিয়া: আরাগচি

১

নিউজ ডেস্ক : অভ্যন্তরীণ চাপ সত্ত্বেও ইরানের পরমাণু নীতি পরিব...

image

ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপক্ষে চীন ও রাশিয়া: আরাগচি

২

আন্তর্জাতিক ডেস্ক : অভ্যন্তরীণ চাপ সত্ত্বেও ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপ...

image

ভারতে লাখের নিচে নামছে স্বর্ণের দাম?

৩

নিউজ ডেস্কঃ ভারতের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন ...

image

বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর চালু করছে সৌদি...

৪

নিউজ ডেস্ক : বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ২০২৭ সালের ১ জা...

image

ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কি

৫

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোন...

  • company_logo