ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পাবনার উন্নয়ন অগ্রাধিকার পাবে। বিএনপি সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। পাবনার রেল যোগাযোগের উন্নয়নসহ সব উন্নয়ন কর্মকাণ্ড পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পাবনা রেলওয়ে স্টেশন মাঠে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস—পাবনা প্রভাতী এক্সপ্রেস ও পাবনা গোধূলি এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ‘চমৎকার এই বিকেলে খুবই আনন্দ লাগছে। সম্পূর্ণ নতুন ট্রেনে আপনাদের সঙ্গে ঢাকায় যাব। পাবনার সংসদ সদস্যের পক্ষ থেকে ৯ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি রয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে আপনারা নির্বাচিত করেছেন। তাই পাবনার দাবি অগ্রাধিকার পাবে। আধুনিক রেলের সব সুযোগ-সুবিধা এখানে নিশ্চিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। রেল যোগাযোগে যুগান্তকারী পরিবর্তন আনতে সরকার কাজ করছে। গুরুত্বপূর্ণ রেললাইন প্রকল্প গ্রহণ করা হয়েছে। টঙ্গী থেকে আখাউড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ব ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ নতুন করে বিন্যস্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে নতুন ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
শেখ রবিউল আলম বলেন, ‘এটাই জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন। ভোটের মাধ্যমে আপনারা আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছেন, তার মর্যাদা রাখব। বিএনপির ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার প্রতিদান দেওয়া হবে।’
পাবনার উন্নয়নে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের ভূমিকার প্রশংসা করে রেলমন্ত্রী বলেন, শিমুল বিশ্বাস আপনাদের হয়ে উন্নয়নের দাবি জানিয়েছেন। তিনি ওয়াই-টাইপ সেতু নির্মাণের জন্য ব্যাপক চেষ্টা চালাচ্ছেন। তারেক রহমানও এ সেতু নির্মাণে উদ্যোগী হয়েছেন। সেতুটির অর্থায়নে আন্তর্জাতিক মহল থেকে বিপুল অর্থায়নের আগ্রহ রয়েছে। দ্রুততম সময়ে ওয়াই-টাইপ সেতুর কাজ সম্পন্ন করতে সরকার উদ্যোগ নেবে।
তিনি বলেন, পাবনার সব উন্নয়ন বাস্তবায়ন করা হবে। বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। ওয়াই-টাইপ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও যেন উপস্থিত থাকতে পারি, সেই প্রত্যাশা করছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও পাবনার কৃতী সন্তান ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশরাফ প্রমুখ।
নিজস্ব ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমা...
নিজস্ব ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যুবদলের কেন্দ্রীয় নেতা মাহব...
নিজস্ব ডেস্ক: পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত...
নিজস্ব ডেস্ক: রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের স...
‘লজ্জা থাকা উচিত, আমি একজন ছোট্ট বাচ্চা রায়হানকে নিয়ে এত আয়োজন কেন?’—ফেসবুকে...

মন্তব্য (০)