ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক ব্যবহার করে প্রসাধনী পণ্য তৈরির অভিযোগে গ্রীন বায়োটেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।
অভিযান সূত্রে জানা গেছে, গ্রীন বায়োটেকনোলজি দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রসাধনী পণ্য তৈরি করে আসছিল। অভিযানে কারখানাটি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক সামগ্রী জব্দ করা হয়। এসব সামগ্রীর মেয়াদ প্রায় এক বছর আগেই উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক সামগ্রী বিনষ্ট করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, কারখানায় পণ্য তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের রাসায়নিক সামগ্রীর মেয়াদ উত্তীর্ণ ছিল। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক সামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নিজস্ব ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমা...
নিজস্ব ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যুবদলের কেন্দ্রীয় নেতা মাহব...
নিজস্ব ডেস্ক: পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত...
নিজস্ব ডেস্ক: রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের স...
‘লজ্জা থাকা উচিত, আমি একজন ছোট্ট বাচ্চা রায়হানকে নিয়ে এত আয়োজন কেন?’—ফেসবুকে...

মন্তব্য (০)