ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় অচিন্ত্য কুমার সিংহ (৩০) নামে ছাত্রলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) আটোয়ারী থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। অচিন্ত্য কুমার সিংহ উপজেলার বালিয়া (বামন কুমার) এলাকার তিলক চাঁদ সিংহের ছেলে।
পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে আটোয়ারী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০১৩-এর ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় একটি মামলা রয়েছে। মামলাটির নম্বর ১৭, তারিখ ২৯ জুন ২০২৬।
গ্রেপ্তারের পর সোমবার তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ডেঙ্গু প্রতিরোধ, বাল্যবিবাহ...
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বিএসটিআইয়ের (B...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় চলন্ত ট্রাক্টরে উঠতে গি...
দিনাজপুর প্রতিনিধি : সীমান্তে নিরাপত্তা জোরদার অনুপ্রবেশ প্র...

মন্তব্য (০)