• সমগ্র বাংলা

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে বৃদ্ধের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় এক গৃহস্থের বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে নাজমুল হক বিশারু (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) ভোররাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের তাজিম উদ্দিন তাজুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকার বাসিন্দা জ্যোতিষ চন্দ্র রায়ের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন নাজমুল হক বিশারু। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করেন। পরে তাদের চিৎকারে প্রতিবেশীসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত নাজমুল হক বিশারুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে ৫ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিত...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ ...

image

চাটমোহরে নারী সমাবেশে ডেঙ্গু প্রতিরোধ ও সামাজিক সচেতনতার ...

২

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ডেঙ্গু প্রতিরোধ, বাল্যবিবাহ...

image

উলিপুরে বিএসটিআইয়ের লোগো ব্যবহারের দায়ে তিন প্রতিষ্ঠানকে ...

৩

‎কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বিএসটিআইয়ের (B...

image

পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিক আলা...

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় চলন্ত ট্রাক্টরে উঠতে গি...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সক্রিয় সদস...

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় অচি...

  • company_logo