ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: নাটোরে জয় বাংলা স্লোগান দিয়ে ১০০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে শহরতলির দত্তপাড়া বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে দুইটা মাইক্রো, একটি পিকআপ ও একটি প্রাইভেটকারযোগে ২৫ থেকে ৩০জন দুর্বৃত্ত জয় বাংলা স্লোগান দিয়ে দত্তপাড়া বাজারে দোনালা বন্দুক দিয়ে ১০০ থেকে দেড়শ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। পরে ককটেল ফাটিয়ে ঢাকাগামী মহাসড়ক দিয়ে চলে যায়।
এ সময় আতঙ্কিত হয়ে লোকজন দোকানপাট বন্ধ করে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগকে অভিযুক্ত করে তাদের আইনের আওতায় আনার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ঘটনার পরপরই নাশকতাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
নিউজ ডেস্ক: ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে পেট্রল বো...
নিউজ ডেস্ক: গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ ...
নিউজ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি, যুবদল, স্বেচ্ছ...
পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে ভুয়া চিকিৎসক সেজে মেয়াদোত্...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির...

মন্তব্য (০)