• সমগ্র বাংলা

দিনাজপুরের বিরলে মাদ্রাসায় ছাত্র হত্যা, শিক্ষক দুলাভাইসহ ছাত্র শ্যালককে গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে একটি মাদ্রসায় গতকাল শনিবার সন্ধ্যায় সাফায়েত হোসেন নামে ৭ বছর বয়সী ছাত্রকে হত্যার ঘটনা ঘটেছে। রাতে মাদ্রাসার শৌচাগার থেকে তার লাশ উদ্ধার করা হয়। হত্যায় জড়িত সন্দেহে মাদ্রাসার পরিচালক এবং একই মাদ্রাসায় অধ্যায়নরত (ছাত্র) তার শ্যালক আব্দুল্লাহ গ্রেপ্তার করে আজ রবিবার দুপুরের দিকে আদালতে প্রেরন করেছে বিরল থানা পুলিশ। 

হত্যার শিকার সাফায়েত হোসেন বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। 

জানা গেছে, গতকাল শনিবার রাত ৮টার পর বিরল পৌর শহরের কলেজ রোডে মাদ্রাসাতুস সুন্নাহ মাদ্রাসার কয়েকজনের সহায়তায় একটি শৌচাগারের বন্ধ দরজা খুলে সাফায়েত হোসেনের নিথর দেহ উদ্ধার করেন মাদ্রাসার মুহতামিম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক। এর আগে সন্ধ্যা থেকে তার খোজ মিলছিলনা। পরে সিসি টিভির ফুটেজ দেখে হত্যার শিকার সাফায়েতের সাথে আব্দুল্লাহর শৌচাগারে দিকে যাবার দৃশ্য দেখতে পান সংশ্লিষ্টরা। হত্যার শিকার সাফায়েত মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। অভিযুক্ত আব্দুল্লাহ ৪র্থ শ্রেণির ছাত্র।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান, বিস্কুট চুরি করে খাওয়ার ঘটনায় আব্দুল্লাহর বিরুদ্ধে মাদ্রাসার শিক্ষকের কাছে অভিযোগ জানিয়েছিল সাফায়েত। এঘটনায় আব্দুল্লাহকে শাসিয়েছিল শিক্ষক। এতে ক্ষিপ্ত হয়ে হত্যার পরিকল্পনা করেছিল ঘাতক আব্দুল্লাহ। 

ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতেই মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোকাররম হোসেনকে আটক করা হয়। পরে আটক করা হয় তার শ্যালক আব্দুল্লাহকে। হত্যার প্রকৃত কারন জানতে অধিকতর তদন্ত চালাচ্ছেন তারা।

সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ আজ রবিবার দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে প্রেরন করেছেন তারা। শিশুটির শরিরে আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি লাশের পাশে একটি গামছা জব্দ করা হয়েছে। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা পুলিশের।

মন্তব্য (০)





image

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্ন...

১

নিউজ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি, যুবদল, স্বেচ্ছ...

image

পাবনায় ভুয়া চিকিৎসার দায়ে দুজনের কারাদণ্ড

২

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে ভুয়া চিকিৎসক সেজে মেয়াদোত্...

image

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জা...

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির...

image

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অনুপ্রবেশ রোধে সীমান্তে কঠ...

৪

বেনাপোল প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অনুপ্রবেশ...

image

দিনাজপুরে ২দিন ব্যাপি সূর্য পূজা

৫

দিনাজপুর প্রতিনিধি : মানত এবং মনোবাসনা পুরনে দিনাজপুরে পুনর্...

  • company_logo