• সমগ্র বাংলা

শ্রীপুরে ছিনতাইয়ের প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের হামলা, ভাংচুর ছয়টি বসতবাড়ি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরের মুলাইদ গ্রামে ছিনতাইয়েে প্রতিবাদ করায় কৃষকের বসতবাড়ীতে হামলার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ছফির উদ্দিন ফকিরের ছেলে সজীব ফকির বাদী শ্রীপুর থানায় অভিযোগ করেছেন। 

অভিযুক্ত কিশোর গ্যাং সদস্য মারুফ,  সাকিব ও মাহফুজ উপজেলার তেলিহাটি ইউনিয়নের  টেপির বাড়ী গ্রামের মাটির মসজিদ এলাকার আতাউল্লাহর ছেলে। 

কৃষকের পরিবারের অভিযোগ, তাদের বাড়ীর পাশের খোলা মাঠে নিয়মিত টেপির বাড়ী গ্রামের মাটির মসজিদ এলাকার আতাউল্লাহর ছেলে মারুফ ও  সাকিবের নেতৃত্বে একটি কিশোর গ্যাং কারখানার শ্রমিকদের মুঠোফোন ছিনতাই করেন। ছিনতাইয়ের জের ধরে শনিবার রাতে কিশোর গ্যাং সদস্য সাকিব ও মারুফের সাথে কথাকাটাকাটি হয় কৃষক ছফিররউদ্দিনের সাথে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছফির উদ্দিনের দুই ছেলেকে মারধার করে তার বসতবাড়ীতে হামলা চালায় কিশোর গ্যাং সদস্যরা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

মন্তব্য (০)





image

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্ন...

১

নিউজ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি, যুবদল, স্বেচ্ছ...

image

পাবনায় ভুয়া চিকিৎসার দায়ে দুজনের কারাদণ্ড

২

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে ভুয়া চিকিৎসক সেজে মেয়াদোত্...

image

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জা...

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির...

image

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অনুপ্রবেশ রোধে সীমান্তে কঠ...

৪

বেনাপোল প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অনুপ্রবেশ...

image

দিনাজপুরে ২দিন ব্যাপি সূর্য পূজা

৫

দিনাজপুর প্রতিনিধি : মানত এবং মনোবাসনা পুরনে দিনাজপুরে পুনর্...

  • company_logo