• সমগ্র বাংলা

ককটেল-পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে নাশকতা ও মিছিলের প্রস্তুতির সময় ৪টি ককটেল ও ৩টি পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকা থেকে তাদের আটক করা হয়।

রোববার (১৫ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান।

গ্রেপ্তারকৃতরা হলেন- ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বকচর এলাকার আমিনুর রহমানের ছেলে মোঃ শাকিবুল হাসান, ধামরাই পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকার মোঃ সেলিম হোসেনের ছেলে হিমেল হাসান, ধামরাই বাথুলী এলাকার খোরশেদ আলমের ছেলে রিপন হোসেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার নবকৃষ্ণ বালার ছেলে দীপংকর বালা, সে ধামরাই মডেল টাউন এলাকার ছানোয়ার হোসেনর বাড়ীর ভাড়াটিয়া, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ধোপড়া গ্রামের লিটন বালার ছেলে লেলিন বালা, সে ধামরাই পৌরসভার দক্ষিণপাড়া মহল্লায় ভাড়া থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতা-কর্মী জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ধামরাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৫ জনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তারা সেখানে একত্রিত হয়েছিল। স্থানীয়দের সহযোগিতায় ৫ জন গ্রেপ্তার হয়। এই সময় তাদের কাছ থেকে ৪টি ককটেল ও তিনটি পেট্রোল বোমা পাওয়া যায়। পলাতক অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গেপ্তারকৃতদের ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্ন...

১

নিউজ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি, যুবদল, স্বেচ্ছ...

image

পাবনায় ভুয়া চিকিৎসার দায়ে দুজনের কারাদণ্ড

২

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে ভুয়া চিকিৎসক সেজে মেয়াদোত্...

image

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জা...

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির...

image

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অনুপ্রবেশ রোধে সীমান্তে কঠ...

৪

বেনাপোল প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অনুপ্রবেশ...

image

দিনাজপুরে ২দিন ব্যাপি সূর্য পূজা

৫

দিনাজপুর প্রতিনিধি : মানত এবং মনোবাসনা পুরনে দিনাজপুরে পুনর্...

  • company_logo