• আন্তর্জাতিক

সাত হাজার ড্রোন-মিসাইল ছুড়েছে ইরান, পূর্ণ ক্ষতিপূরণ চাইল আরব দেশগুলো

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে গত ফেব্রুয়ারির যুদ্ধে উপসাগরীয় আরব দেশগুলোতে ইরান সাত হাজার ড্রোন ও মিসাইল নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। আর এসব হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর পুরো ক্ষতিপূরণ ইরানের কাছে দাবি করেছে জোটটি।

এছাড়া ইরানকে এসব হামলার জন্য আনুষ্ঠানিকভাবে দায়ী ও পরবর্তী হামলা ঠেকাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে জিসিসি।

গত শুক্রবার গালফ কো-অপারেশন কাউন্সিলের মহাসচিব জাসেম আল বুডাউই বলেন, ইরান ২৮ ফেব্রুয়ারি থেকেই আরব দেশগুলোতে ড্রোন ও মিসাইল ছোড়া শুরু হয়। এ সময় তারা এগুলো দিয়ে বন্দর, বিমানবন্দর, তেল ও গ্যাস স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, পানি পরিশোধনাগার এবং আবাসিক এলাকায় হামলা চালায়।

তিনি বলেন, “এসব হামলার জন্য জিসিসি ইরানকে সম্পূর্ণভাবে দায়ী করে। হামলাকে বৈধতা দেওয়ার জন্য ইরান যেসব বলে থাকে আমরা এগুলো প্রত্যাখ্যান করি। উপসাগরীয় আরব দেশগুলো কোনোভাবেই এ যুদ্ধের অংশ ছিল না। এর বদলে তারা এই অঞ্চলকে যুদ্ধমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছে।”

জিসিসির মহাসচিব এমন বক্তব্য দেওয়ার পর এর পাল্টা জবাব দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী উপ-দূত গোলামমোহসেন দারজি বলেছেন, আরব দেশগুলো যুক্তরাষ্ট্রকে ইরানে হামলায় সরাসরি সহায়তা করেছে।

তিনি বলেন, “বিষয়টি পরিষ্কার। আরবরা ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের ব্যবস্থা করে দিয়েছে। তারা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এবং এরজন্য তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।”


জিসিসির মহাসচিব ইরানের কাছে পূর্ণ ক্ষতিপূরণ ছাড়াও হরমুজ প্রণালিতে অবাধে ২৮ ফেব্রুয়ারির আগের মতো জাহাজ চলাচলের দাবি জানিয়েছেন।

মন্তব্য (০)





image

রাহুলের ইসরাইল-মন্তব্যে অস্বস্তিতে ইন্ডিয়া জোট

১

নিউজ ডেস্কঃ ইসরাইলের সঙ্গে ভারতের কৌশলগত ও প্রতিরক্ষা স...

image

সে আমার চেয়ে বেশি সন্তানকেই ভালোবাসে, প্রেস সেক্রেটারি প্...

২

নিউজ ডেস্কঃ হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারো...

image

ভারতকে কোণঠাসা করতে নতুন ছক কষছে চীন-পাকিস্তান?

৩

নিউজ ডেস্কঃ ভারতের উত্থান ঠেকাতে বহুমুখী কৌশল নিয়ে এগোচ...

image

নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট

৪

নিউজ ডেস্কঃ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু...

image

দিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

৫

আন্তর্জাতিক ডেস্ক :  বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্মান ও মর্যাদা সমুন্নত র...

  • company_logo