• আন্তর্জাতিক

ট্রাম্পের কত সম্পদ?

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ভরাডুবি হয়েছে মধ্যবর্তী নির্বাচনে। তবে ট্রাম্পের সম্পদে তা প্রভাব ফেলতে পারেনি। বরং ক্রিপ্টোকারেন্সি ব্যবসা করে ফুলেফেঁপে উঠেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) ফোর্বসের প্রকাশিত তালিকা অনুযায়ী, ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ ৬৪০ কোটি ডলার। বিশ্বের ৬২৭তম শীর্ষ ধনী ব্যক্তি তিনি। 

ট্রাম্পের সম্পদের বড় অংশ এখনো আবাসন খাতে বিনিয়োগ করা। তবে সুদের হার বৃদ্ধি, ক্রেতাদের অনলাইনমুখী হওয়া এবং অফিসে কর্মীদের উপস্থিতি কমে যাওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে এ খাতটি চ্যালেঞ্জের মুখে পড়েছে।

এ ছাড়া তার মালিকানায় রয়েছে গলফ কোর্স, বিলাসবহুল প্রাসাদ, একটি ওয়াইনারি বা মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং ১৯৯১ সালে তৈরি বোয়িং ৭৫৭ উড়োজাহাজ। বিমানটি ‘ট্রাম্প ফোর্স ওয়ান’ নামে পরিচিত।

নিজের সম্পদের পরিমাণ নিয়ে বছরের পর বছর মিথ্যা তথ্য দিয়ে ঋণ পাওয়ার ক্ষেত্রে নিজেকে বেশি বিশ্বাসযোগ্য হিসেবে তুলে ধরার অভিযোগে নিউইয়র্কের এক বিচারক ট্রাম্পকে ৪৫ কোটি ৪০ লাখ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে ২০২৫ সালে আপিল আদালত ওই জরিমানার আদেশ বাতিল করেন।

ট্রাম্পের ব্যবসায়িক জীবনের শুরু হয়েছিল তার বাবা ফ্রেড ট্রাম্পের সঙ্গে কাজ করার মধ্য দিয়ে। ফ্রেড ব্রুকলিন ও কুইন্স এলাকায় স্বল্পমূল্যের আবাসন প্রকল্প গড়ে তুলতেন।

 

মন্তব্য (০)





image

রাহুলের ইসরাইল-মন্তব্যে অস্বস্তিতে ইন্ডিয়া জোট

১

নিউজ ডেস্কঃ ইসরাইলের সঙ্গে ভারতের কৌশলগত ও প্রতিরক্ষা স...

image

সে আমার চেয়ে বেশি সন্তানকেই ভালোবাসে, প্রেস সেক্রেটারি প্...

২

নিউজ ডেস্কঃ হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারো...

image

ভারতকে কোণঠাসা করতে নতুন ছক কষছে চীন-পাকিস্তান?

৩

নিউজ ডেস্কঃ ভারতের উত্থান ঠেকাতে বহুমুখী কৌশল নিয়ে এগোচ...

image

নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট

৪

নিউজ ডেস্কঃ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু...

image

দিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

৫

আন্তর্জাতিক ডেস্ক :  বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্মান ও মর্যাদা সমুন্নত র...

  • company_logo