ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : ‘যত্নশীল সেবা,আধুনিক চিকিৎসা’ এই প্রত্যয় নিয়ে জামালপুরে এম.এস.এ. হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জামালপুর পৌর শহরের প্রাণ কেন্দ্র বাগেরহাটা জিয়া কলেজ মোড়ে আধুনিক সকল সুযোগ সুবিধা সম্পন্ন হাসপাতালটির উদ্বোধন করেন জামালপুর সদর- ৫ আসনের সংসদ সদস্য,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এড.শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন।
হাসপাতালটির চেয়ারম্যান রোটারিয়ান আলহাজ্ব আক্তারুজ্জামান ঠান্ডার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো.শফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চেয়ারম্যান আক্তারুজ্জামান ঠান্ডা বলেন,মানুষের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার উদ্দেশ্যেই মূলত আমি এই হাসপাতালটি নির্মাণ করেছি।
এলাকার দরিদ্র জনগোষ্ঠী যাতে স্বল্প খরচে তাদের কাঙ্খিত সেবা পেতে পারে সে দিকেই আমার লক্ষ্য থাকবে বেশি।
মানুষের কথা ভেবে এমন একটি মহৎ কাজ করার জন্য তাকে ধন্যবাদ জানান এমপি ওয়ারেছ আলী মামুন।
জামালপুর প্রতিনিধি : জামালপুরে বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় ক...
জামালপুর প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ৫৪ হাজা...
জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে লাল প্লা...
বগুড়া প্রতিনিধি : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট পিকআপ ...

মন্তব্য (০)