• সমগ্র বাংলা

‘একলা চলিস না, যে কোনো সময় রাস্তার পাশে পইরা থাকবি’: ছাত্রদল নেতাকে হুমকি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে ফোন করে সাব্বির মাদবর নামে এক ছাত্রদল নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি কল রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভুক্তভোগী সাব্বির মাদবর শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে কল দিয়ে হুমকি দেওয়া হয় বলে পালং মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভাইরাল হওয়া কল রেকর্ডে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘একলা চলিস না, যে কোনো সময় রাস্তার পাশে পইরা থাকবি। যেকোনো সময় মৃত্যু এইটাই ফাইনাল কথা।’

এ ছাড়া কলটিতে আরও হুমকি দিয়ে বলা হয়, ‘তুই আওয়ামী লীগ চেনো? তোর বাপ-দাদারে জিগাবি আওয়ামী লীগ কী জিনিস। কলে আরও বলা হয়, ১৭ বছর আওয়ামী লীগের ছায়াতলে থাইকা এখন ছাত্রলীগের পোলাপানের সাথে মব করো, কী মনে করছো। একটু ধৈর্য ধরো, বাসার যে ইট আছে সেটাও খুলে নিয়ে আসব। যেদিন তুই একলা বের হবি, ওইদিন তুই শেষ।’

এছাড়াও কল রেকর্ডটিতে ওই ব্যক্তিকে বিভিন্ন অকথ্য ভাষায় গালাগাল করতেও শোনা যায়।

সাব্বির মাদবর বলেন, শুক্রবার সকালে ভারতীয় একটি নম্বর থেকে তাকে একাধিকবার ফোন করে। পরে তিনি কলটি রিসিভ করলে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। হুমকির কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে পালং মডেল থানায় দেওয়া অভিযোগে হুমকিদাতাকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ছাত্রদল নেতা সাব্বির মাদবর।

পালং মডেল থানার ওসি মো. শাহ আলম বলেন, এ বিষয়ে আমার একটি অভিযোগ পেয়েছি। যেহেতু এটা বিদেশি নম্বর তাই এটা আমরা সিআইডি অফিসে পাঠাব। সেখানে শনাক্ত করা গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেব।

মন্তব্য (০)





image

জামালপুরে বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় ক...

image

২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

২

জামালপুর প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ৫৪ হাজা...

image

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, শহরজুড়ে আতঙ্ক

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে লাল প্লা...

image

হাসপাতালের জানালায় ছিল না গ্রিল: বগুড়া শজিমেকের ছয়তলা থেক...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ...

image

কেরানীহাট পিকআপ ভ্যান চালক সমবায় সমিতির নতুন অফিস উদ্বোধন

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট পিকআপ ...

  • company_logo