• সমগ্র বাংলা

মৃত্যুর ৭ মাস পর নাশকতার মামলার আসামি হলেন আ.লীগ নেতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বি'স্ফোরণের ঘটনায় দায়ের করা একটি মামলায় মৃত এক আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধাকে আসামি করা হয়েছে। গত ২৯ মার্চ মারা যাওয়ার পরও গত ৯ নভেম্বর রাতে সংঘটিত ওই ঘটনার পরদিন দায়ের করা মামলার এজাহারে ২১৯ নম্বর আসামি করা হয়েছে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামচু ঢালীকে।

গত ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা এই মামলায় ২৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। অথচ সামচু ঢালীর ছেলে নাজমুল ঢালী নিশ্চিত করেছেন যে তাঁর বাবা ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই মা'রা গেছেন। এ বিষয়ে মামলার বাদী ও পুলিশ কর্মকর্তা এসআই আকরাম গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন যে তিনি ব্যক্তিগতভাবে ওই আসামিকে চেনেন না এবং ওপর থেকে সরবরাহ করা তালিকা থেকেই নামগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানিয়েছেন, এতসংখ্যক আসামির ভিড়ে ভুলবশত দু-একটি নাম ঢুকে পড়তে পারে এবং তদন্তে সত্যতা না মিললে বা ভুল প্রমাণিত হলে তাদের চার্জশিট থেকে বাদ দেওয়ার সুযোগ রয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনায় মৃ'ত ব্যক্তির নামে মামলা দেওয়ায় এলাকায় ব্যাপক প্রশ্ন ও আলোচনার সৃষ্টি হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় ক...

image

২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

২

জামালপুর প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ৫৪ হাজা...

image

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, শহরজুড়ে আতঙ্ক

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে লাল প্লা...

image

হাসপাতালের জানালায় ছিল না গ্রিল: বগুড়া শজিমেকের ছয়তলা থেক...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ...

image

কেরানীহাট পিকআপ ভ্যান চালক সমবায় সমিতির নতুন অফিস উদ্বোধন

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট পিকআপ ...

  • company_logo